আরও ৩ মামলায় দীপু মনিকে ‘শোন অ্যারেস্ট’

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরে ঘটা বিভিন্ন ঘটনার তিনটি মামলায় পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার

2026-03-31T19:25:37+00:00
2026-03-31T19:25:37+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
আরও ৩ মামলায় দীপু মনিকে ‘শোন অ্যারেস্ট’
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৬০)
ডা. দীপু মনি। ছবি : সময়ের আলো
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরে ঘটা বিভিন্ন ঘটনার তিনটি মামলায় পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালত ভার্চুয়ালি শুনানির মাধ্যমে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জিআর ৫৭৯ মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, জিআর ৫৭১ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ্ ও জিআর ৫৮৫ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আসামিকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ্ বলেন, জেলা বিএনপির সভাপতি (বর্তমান এমপি) শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ২০২৪ সালে ১৮ জুলাই ও ৪ আগস্ট দুইবার ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। এই ঘটনায় করা মামলায় ১ নম্বর আসামি দীপু মনি। তার নির্দেশে অন্যান্য আসামিরা ওই ঘটনা ঘটায়। মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

আরেক মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর আসামি দীপু মনির ইন্ধনে অন্যান্য আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এই মামলাতেও তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

তৃতীয় মামলার তদন্তকারী কর্মকর্তা নুলে আলম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ১ নম্বর আসামি দীপু মনির নির্দেশে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ভবনের গাড়িতে আগুন লাগিয়ে দেয় অন্যান্য আসামিরা। এ মামলায় দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

জানা গেছে, এই তিনটি মামলায় আসামি দীপু মনির পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না। দীপু মনি নিজেই তার মামলার অভিযোগের বিষয়ে বক্তব্য দেন।


আদালত থেকে জানানো হয়, তিনটি ঘটনায় চাঁদপুরে সংঘটিত হয়। দীপু মনিকে এজাহারে নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে দেখানো হয়েছে। আসামি বলেছেন, তিনি জড়িত ছিলেন না। তদন্তের স্বার্থে তিনটি মামলায় আসামির শোন অ্যারেস্ট মঞ্জুর করে বিচারক। আসামি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

এসব মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন- জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউরিটির অ্যাড. হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম, সম্পাদক জাকির হোসেন ফয়সালসহ বিএনপি পন্থি আইনজীবীরা।

এফআর


  বিষয়:   চাঁদপুর  মামলা  দীপু মনি  শোন অ্যারেস্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: