জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঐতিহাসিক হযরত শাহ সোলেমান লেংটার মাজারের ১০৭তম ওরশ ও মেলার প্রথম দিনেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

2026-03-31T23:35:03+00:00
2026-03-31T23:35:03+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৩৫ পিএম 
প্রতীকী ছবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঐতিহাসিক হযরত শাহ সোলেমান লেংটার মাজারের ১০৭তম ওরশ ও মেলার প্রথম দিনেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেলায় জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকার অবস্থিত ওই মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়ারির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত লাল মিয়াকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

আহত লাল মিয়া। ছবি : সময়ের আলো

আহত লাল মিয়া। ছবি : সময়ের আলো


এদিকে, এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

এফআর
  বিষয়:   চাঁদপুর  জুয়া  টাকা  ভাগাভাগি  দ্বন্দ্ব  মাজার  খাদেম  কুপিয়ে জখম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: