ইরান যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, ট্রাম্পের হুমকির জবাবে স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।বুধবার (১

2026-04-01T18:35:21+00:00
2026-04-01T18:35:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, ট্রাম্পের হুমকির জবাবে স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম 
কিয়ের স্টারমার। ছবি : সংগৃহীত
চলমান ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, কোনো চাপেই তিনি ইরান যুদ্ধ ইস্যুতে নিজের নীতি পরিবর্তন করবেন না।

বিবিসি জানায়, ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্টারমার বলেন, ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না।

তিনি বলেন, চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী- এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।

এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্টারমার ব্রিটিশ স্বার্থ রক্ষায় শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।

স্টারমার জানান, যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করছে ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই এই অঞ্চলে আমাদের মিত্রদের’ সুরক্ষার জন্য।

তিনি আরও বলেন, ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমরা এই যুদ্ধে পা দিচ্ছি না।

তবে আল জাজিরা জানায়, হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এছাড়া, ইরানি নিক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মিত্র দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি লেখেন, তোমাদের নিজেদের দায়িত্বে লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সহায়তায় থাকবে না।


ইউরোপীয় মিত্রদেরও কটাক্ষ করে এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতো দেশগুলো হরমুজ প্রণালীর আশপাশে জেট ফুয়েল পাচ্ছে না- এমন পরিস্থিতিতে তাদের আরও সাহসী হয়ে উঠতে হবে এবং ওই অঞ্চলে সক্রিয় ভূমিকা নিতে হবে।


  বিষয়:   ইরান যুদ্ধ  যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প  যুক্তরাজ্য  কিয়ের স্টারমার  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: