ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া ইসরাইলের ওপর তৃতীয় দফা হামলা চালানোর কথা জানিয়েছেন।
এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেন-ভিত্তিক এই গোষ্ঠী ইসরাইলের দক্ষিণাঞ্চলে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এই বিবৃতির অনুবাদ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরান ও হিজবুল্লাহর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
এই সপ্তাহের শুরুতে গোষ্ঠীটি প্রথমবারের মতো ইসরাইলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের মাধ্যমে সংঘাতে যোগ দেয়।
সময়ের আলো/আরবিএন