নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলা

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে আধিপত্য ধরে রেখে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে

2026-04-01T19:16:51+00:00
2026-04-01T19:16:51+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম 
জয়সূচক গোলটি করেন ফুটবলার মানিক। ছবি : সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে আধিপত্য ধরে রেখে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ফুটবলার মানিক। 

এর মধ্যে দিয়ে ২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়ান বাংলাদেশ এবারও নিজেদের মুকুট ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর। 

আজকের সেমিফাইনালে ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নেপালকে চেপে ধরে বাংলাদেশ। গোল পেতেও দেরি হয়নি। ১০ম মিনিটে মোর্শেদের নিখুঁত চিপ থেকে বক্সের ভেতরে লাফিয়ে দুর্দান্ত হেডে বল জালে জড়ান মানিক। এই গোলে মালে স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশি দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।

গোল পাওয়ার ঠিক পরের মিনিটেই আমেরিকান প্রবাসী রোনান সুলিভান বল জালে পাঠিয়েছিলেন। তবে সহকারী রেফারি অফসাইডের সংকেত দিলে গোলটি বাতিল হয়। বাংলাদেশের ডাগ আউট থেকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হলেও রেফারির সিদ্ধান্ত বহাল থাকে।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে নেপাল। দ্বিতীয় অর্ধে ২০-৩০ মিনিট বাংলাদেশের ওপর প্রবল চাপ সৃষ্টি করে তারা। তবে গোলরক্ষক মাহিন বেশ কয়েকটি দারুণ সেভ করে দলের লিড ধরে রাখেন।


দুই দলই দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছে। রোনানের ভাই ডেকলানকে ম্যাচের শেষের দিকে নামিয়েছেন কোচ মিশু। ডেকলান ভাই রোনানকে বক্সের মধ্যে ভালো পাস দিয়েছিলেন। রোনানের শট নেপালের ডিফেন্ডারে প্রতিহত হয়ে কর্নার হয়।

৬ মিনিট ইনজুরি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনান-মোর্শেদরা ফাইনালে ওঠায় মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীদের বাঁধভাঙা উল্লাস দেখা যায়।

এফআর


  বিষয়:   নেপাল  হারিয়ে  সাফ অনূর্ধ্ব-২০  ফাইনাল  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: