বিদ্যালয়ের জলাবদ্ধ খেলার মাঠে সবজি চাষ

কেশবপুর (যশোর) সংবাদদাতা

সারাদেশ

কেশবপুরের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হলো বিষমুক্ত সবজি। একই সঙ্গে ১৫০ জন অভিভাবক ও শিক্ষকদেরও দেওয়া হয় ওই সবজি।

2026-04-02T04:06:07+00:00
2026-04-02T04:13:52+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিদ্যালয়ের জলাবদ্ধ খেলার মাঠে সবজি চাষ
কেশবপুর (যশোর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:০৬ এএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৪:১৩ এএম
সংগৃহীত ছবি
কেশবপুরের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হলো বিষমুক্ত সবজি। একই সঙ্গে ১৫০ জন অভিভাবক ও শিক্ষকদেরও দেওয়া হয় ওই সবজি। কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ বছরের ছয় মাস জলাবদ্ধ হয়ে থাকত। 

এ বছর বিদ্যালয় কর্তৃপক্ষ এক কিলোমিটার দূর থেকে পাইপের মাধ্যমে বালু এনে খেলার মাঠটি উঁচু করেন। ওই উঁচু মাঠে শিক্ষকরা বিভিন্ন সবজির বীজ বপন করে প্রচুর সবজি উৎপাদন করেছেন। এদিকে বিদ্যালয়ের মাঠে চাষকৃত বিষমুক্ত সবজি পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন।

Advertisement
সরেজমিন কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গিয়ে দেখা যায়, গত মঙ্গল ও বুধবার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ ১৫০ জনকে বিদ্যালয়ের মাঠে লাগানো বিষমুক্ত সবজি দেওয়া হয়েছে। যে মাঠ পানিতে ছয় মাস জলাবদ্ধ থাকত, সেই মাঠে সবজি উৎপাদন দেখে এলাকার সর্বস্তরের মানুষও আনন্দিত। শিক্ষার্থীরা বলছে, এবার তারা মন ভরে স্কুল মাঠে খেলাধুলা করতে পারবে।

খেলার মাঠে সবজি চাষাবাদের বিষয়ে কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্মের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বছর ২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এক কিলোমিটার দূর থেকে পাইপের মাধ্যমে বালু এনে খেলার মাঠটি উঁচু করা হয়েছে। 

শিক্ষকদের পরামর্শে ওই মাঠে লালশাক, ঘি-কাঞ্চনশাক ও ডাঁটাশাকের বীজ বপন করা হয়। প্রায় দুই বিঘা খেলার মাঠজুড়ে ব্যাপক সবজি উৎপাদন হয়েছে। সবজিতে কোনো প্রকার স্প্রে করা হয় না। সম্পূর্ণ বিষমুক্ত এসব সবজি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝেও বিতরণ করা হয়েছে। গত মঙ্গল ও বুধবার ১৫০ জনের মধ্যে ওই সবজি বিতরণ করা হয়েছে।

প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্ম আরও বলেন, খেলার মাঠের বাকি শাক পর্যায়ক্রমে এলাকার অভিভাবকসহ শিক্ষার্থীদেরও দেওয়া হবে। তিনি নিজেও সবজি নিয়েছেন বলে জানান। খেলার মাঠের সবজি শেষ হলেই দ্রুত বড় ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী দীপু পশারী, সপ্তম শ্রেণির শিক্ষার্থী পৃথা মণ্ডল ও ষষ্ঠ শ্রেণির মিম ইসলাম জানায়, বিদ্যালয় মাঠের বিষমুক্ত সবজি পেয়ে তারা আনন্দিত। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ তরিকুল ইসলাম সুমন বলেন, তিনিও বিদ্যালয়ের মাঠে উৎপাদিত লালশাক ও ডাঁটাশাক নিয়েছেন।

বিদ্যালয়ের অভিভাবক কাটাখালী গ্রামের সন্তোষ সরকার বলেন, দীর্ঘ বছর পর খেলার মাঠটি উঁচু হওয়ায় এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। শিক্ষার্থী দীপু বশারী জানায়, তারা দ্রুত ওই মাঠে আন্তঃশ্রেণি খেলাধুলা শুরু করবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিদ্যালয়  খেলা  মাঠ  সবজি  চাষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: