দীর্ঘ ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

দীর্ঘ বিরতির পর আবারও চাঁদকে ঘিরে মানব অভিযানের নতুন অধ্যায় শুরু করেছে নাসা। ‘আর্টেমিস টু’ মিশনের মাধ্যমে চার নভোচারীকে নিয়ে

2026-04-02T12:51:17+00:00
2026-04-02T12:51:17+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
দীর্ঘ ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পিএম 
দীর্ঘ ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা। ছবি : রয়টার্স
দীর্ঘ বিরতির পর আবারও চাঁদকে ঘিরে মানব অভিযানের নতুন অধ্যায় শুরু করেছে নাসা। ‘আর্টেমিস টু’ মিশনের মাধ্যমে চার নভোচারীকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে সফলভাবে মহাকাশযাত্রা শুরু হয়েছে- যা গত ৫০ বছরেরও বেশি সময় পর পৃথিবীর নিম্ন কক্ষপথ ছাড়িয়ে মানুষের প্রত্যাবর্তনের এক ঐতিহাসিক মুহূর্ত।

এই মিশনকে অনেকেই তুলনা করছেন অ্যাপোলো প্রোগ্রামের সঙ্গে। কারণ, সেই সময়ের পর এটিই প্রথম মানববাহী অভিযান যা এত দূর মহাকাশে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এটি এক ধরনের ‘নতুন অ্যাপোলো’ হিসেবেই বিবেচিত হচ্ছে।

Advertisement
এই মিশনে অংশ নিয়েছেন চার নভোচারী- রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনের এই যাত্রায় তারা চাঁদ প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন।

উৎক্ষেপণের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল জ্বালানি ভরার ধাপটি ঘিরে। আগের পরীক্ষায় হাইড্রোজেন লিকের কারণে মিশন পিছিয়ে গিয়েছিল। তবে এবার কোনো বড় ত্রুটি ধরা না পড়ায় স্বস্তি ফিরে আসে উৎক্ষেপণকারী দলের মধ্যে।

যদিও শেষ মুহূর্তে কিছু প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছিল, যেমন রকেটের নিরাপত্তা ব্যবস্থার সংকেত সমস্যা ও ক্যাপসুলের ব্যাটারির ত্রুটি—তবে দ্রুত সমাধান করায় যাত্রা নির্ধারিত সময়েই শুরু হয়।
আরও পড়ুন

প্রথমে নভোচারীরা পৃথিবীর উচ্চ কক্ষপথে থেকে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবেন। সব কিছু ঠিক থাকলে ‘ট্রান্সলুনার ইনজেকশন’ প্রক্রিয়ার মাধ্যমে তারা চাঁদের পথে যাত্রা শুরু করবেন।

এরপর তারা একটি বিশেষ ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ অনুসরণ করে চাঁদের পেছন দিক ঘুরে আবার পৃথিবীর দিকে ফিরে আসবেন—যেখানে কম জ্বালানিতে নিরাপদে ফিরে আসা সম্ভব হয়।

পৃথিবীতে ফেরার সময় মহাকাশযানটির গতি ঘণ্টায় প্রায় ৪০ হাজার কিলোমিটার ছাড়িয়ে যাবে। বায়ুমণ্ডলে প্রবেশের পর এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে এবং সেখান থেকে উদ্ধার করা হবে নভোচারীদের।

এই অভিযানের মাধ্যমে ভবিষ্যতে চাঁদে মানুষ নামানো এবং আরও বড় লক্ষ্য- মঙ্গল গ্রহ এ মানব মিশনের পথ তৈরি করতে চায় নাসা।

এএডি/
  বিষয়:   বছর  চাঁদ  মানুষ  নাসা  আমেরিকা 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: