বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে।

2026-10-20T18:42:34+00:00
2026-10-20T18:42:34+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম 
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। ছবি : সংগৃহীত
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। এতে ফেসবুক পেজ পরিচালনা, কনটেন্ট তৈরি ও ডিজিটাল বিপণনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিসংখ্যান বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আসবে।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো পোস্ট, ছবি, ভিডিও বা রিলস কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এই মেট্রিক আর পাওয়া যাবে না।

নতুন ব্যবস্থায় ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে প্রকাশিত কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে, তার হিসাব পাওয়া যাবে। বিভিন্ন ধরনের কনটেন্টের দর্শকসংখ্যা ও পারফরম্যান্স বিশ্লেষণে এটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।


এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের কাজে। কারণ, ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন এবং বিপণন কৌশল নির্ধারণে এসব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের তথ্যের সঙ্গে নতুন পরিসংখ্যান তুলনা করা কঠিন হতে পারে। তাই পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নতুন এই ব্যবস্থায় ফেসবুকে কনটেন্টের দর্শকসংখ্যা বিশ্লেষণের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বন্ধ  ফেসবুক  ফিচার 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: