মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী দখলের নির্দেশকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে ম্যাখোঁ বলেন, কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত আগের দিনের উল্টো কথা প্রতিদিন না বলা।
তিনি ট্রাম্পের সামরিক হুমকিকে বাস্তবসম্মত না বলে কঠোর সমালোচনা করেছেন।
ম্যাখোঁ আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুদ্ধবিরতি আনতে হবে এবং ইরানের সঙ্গে নতুন আলোচনার পথ উন্মুক্ত করতে হবে। তবে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য সামরিক বাহিনী পাহারায় থাকতে পারে, কিন্তু সরাসরি সংঘাতে অংশ নেওয়া হবে না।
ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে মূলত ‘যৌথ অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি জানান, বাইরে থেকে নিরপেক্ষ তদারকি ছাড়া এ ধরনের অভিযান কোনো সার্থকতা অর্জন করতে পারবে না।
ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ম্যাখোঁ সতর্ক করেছেন, দেশটিতে এখনো দক্ষ বিশেষজ্ঞ এবং গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে। তাই শুধুমাত্র কয়েক সপ্তাহের সামরিক অভিযান দিয়ে পারমাণবিক সংকটের সমাধান সম্ভব নয়।
সময়ের আলো/আরবিএন