ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এই

2026-04-02T23:18:12+00:00
2026-04-02T23:18:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। 

এসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরো গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা। 

জানা যায়, বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ভারত  সেনাপ্রধান  জেনারেল  উপেন্দ্র  দ্বিবেদী  দিল্লি  বাংলাদেশ  হাইকমিশনার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: