হঠাৎ নিখোঁজ পরিচালক উৎসব মুখার্জি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কলকাতার জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখার্জি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্যাংকের কাজে বাড়ি থেকে বের হওয়ার

2026-04-03T08:57:52+00:00
2026-04-03T08:57:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
হঠাৎ নিখোঁজ পরিচালক উৎসব মুখার্জি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ এএম 
উৎসব মুখার্জি। সংগৃহীত ছবি
কলকাতার জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখার্জি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্যাংকের কাজে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় টলিউড পাড়ায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের কিছু জরুরি কাজ সারতে বাড়ি থেকে বের হয়েছিলেন উৎসব। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিচালকের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। 

সেই সময় উৎসব জানিয়েছিলেন যে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছেন। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। উৎসব মুখার্জির নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে তার মোবাইল ফোনটিকে ঘিরে।

আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটি তিনি বাড়িতেই রেখে গিয়েছিলেন। ব্যাংকে যাওয়ার সময় সাথে নিয়েছিলেন তার প্রয়াত বাবার ফোনটি। বর্তমানে সেই ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

উৎসবের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি কি সত্যিই ব্যাংকে পৌঁছাতে পেরেছিলেন কি না, কিংবা ব্যাংক থেকে বেরোনোর পর তার সঙ্গে কী ঘটেছি এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, উৎসব মুখার্জি টলিউডের একজন পরিচিত মুখ। চিত্রনাট্যকার হিসেবে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি স্বাধীন পরিচালক হিসেবেও তিনি বেশ কিছু কাজ করে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তার এই আকস্মিক নিখোঁজ হওয়ার সংবাদে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   নিখোঁজ  পরিচালক  উৎসব. মুখার্জি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: