মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

চট্টগ্রাম সংবাদদাতা

জাতীয়

৩৪ হাজার টন ডিজেল নিয়ে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’ মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে।শুক্রবার (৩ এপ্রিল) রাত

2026-04-04T08:39:24+00:00
2026-04-04T08:39:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ এএম 
‘শান গ্যাং ফা জিয়ান’ মালয়েশিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছে। ছবি : সংগৃহীত
৩৪ হাজার টন ডিজেল নিয়ে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’ মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। জাহাজটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং।


প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ‘শান গ্যাং ফা জিয়ান এরই মধ্যে কুতুবদিয়া এসেছে। এটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। এটি রাতেই বহির্নোঙরে আসবে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।’

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   মালয়েশিয়া  ডিজেল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: