রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির এক ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম ফিরোজ

2026-04-04T10:19:17+00:00
2026-04-04T10:19:17+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:১৯ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির এক ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও যাত্রীর পরিচয় শনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক (৫৫) বছর। 

শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খাইরুল জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি অটোরিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন। পরে তারা ট্রাকটির চালাককে আটক করেন।


তিনি আরও জানান, আটকের পর ট্রাক চালককে উল্টো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে সে জানান, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সাথে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটি ধরতে সে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে মীরহাজীরবাগে ট্রাক ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। তবে যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   রাজধানী  ট্রাক  অটোরিকশা চালক  যাত্রী  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: