দোকান বন্ধ ও খোলার নতুন সময়সূচির প্রস্তাব দিলেন মালিকরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধ করার সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী

2026-04-04T09:21:02+00:00
2026-04-04T09:21:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দোকান বন্ধ ও খোলার নতুন সময়সূচির প্রস্তাব দিলেন মালিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:২১ এএম 
সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে। ছবি : সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধ করার সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। 

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোকানপাট খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভা হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   দোকান বন্ধ  নতুন সময়সূচি  মালিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: