গেন্ডারিয়া স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সাড়ে তিনটার

2026-04-04T19:09:08+00:00
2026-04-04T19:09:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গেন্ডারিয়া স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:০৯ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আশরাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।

জানা গেছে, শনিবার সাড়ে তিনটার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে নিচে পরে গুরুতর আহত হয় নিহত আশরাদুল। এ সময় ট্রেনের এক যাত্রী ওই কিশোরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।


ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা ট্রেন যাত্রী মো. ইউসুফ জানান, ট্রেনটি নারায়ণগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় ওই কিশোর ট্রেনের ছাদে ছিল। ট্রেনটি গেন্ডারিয়া স্টেশনে আসলে ট্রেনের ছাদ থেকে নিচে পরে যায় সে। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এক ট্রেনের যাত্রী ওই কিশোরকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ওই কিশোরের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   গেন্ডারিয়া স্টেশন  ট্রেন  ছাদ  কিশোর  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: