পাবনায় হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনায় দ্রুত ছড়িয়ে পড়ছে শিশুদের সংক্রামক রোগ হাম। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম প্রতিরোধে জরুরী টিকাদান

2026-04-05T12:29:17+00:00
2026-04-05T12:29:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম 
পাবনায় হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু। ছবি : সময়ের আলো
পাবনায় দ্রুত ছড়িয়ে পড়ছে শিশুদের সংক্রামক রোগ হাম। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম প্রতিরোধে জরুরী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জরুরী এ কর্মসূচীর আওতায় জেলার সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে। এ উপজেলার দোগাছি ও হেমায়েতপুর ইউনিয়নে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী বলেন, ‘৬০৪ কোটি টাকার ১০ ধরণের টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন করে আমরা ইউনিসেফকে চিঠি দিয়েছি। এসব টিকা ক্রয়ে ইউনিসেফও এগিয়ে এসেছে। তাদের সহায়তায় গ্যাভি থেকে আমরা টিকাগুলো নিয়ে হামের দ্রুত সংক্রমণ রোধে কাজ করছি।’

তিনি বলেন, ‘আপাতত কোনো ধরণের টিকার সংকট নেই। দেশের মানুষকে আশ্বস্ত করে হামের এই সংক্রমণ দ্রুতই প্রতিরোধ করা সম্ভব হবে।’


এসময় উপস্থিত ছিলেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, পাবনা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. কামরুজ্জামান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের হেলথ অফিসার ডা. বিকাশ চন্দ্র দাশ, ডেপুটি সিভিল সার্জন খায়রুল কবির প্রমুখ।

এদিকে, পাবনায় প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন হাম আক্রান্ত রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বিপরীতে ২৩ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন। এদের মধ্যে চারজন প্রাপ্ত বয়স্ক ও বাকিরা শিশুরা। 

চলতি বছর জেলায় মোট ১৯৩ জন রোগী হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে জেলা এখন পর্যন্ত স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে ছাড়পত্র নেওয়া রোগীর মধ্যে দুইজন রোগী ঢাকাতে মৃত্যু হয়েছে বলে তথ্য রয়েছ। 

জেলা সদরের হেমায়েতপুর ও দোগাছি ইউনিয়ন দুটি অঞ্চলের অনেক শিশু হামে আক্রান্তের হার বেশি। অপর দিকে হট স্পট জেলা পাবনাতে পাবনা সদর পৌরসভা সহ আটঘরিয়া ঈশ্বরদী বেড়া অঞ্চল বা উপজেলাতে এই ঠিকা কার্যক্রম চালু হয়েছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকা প্রদান কার্যক্রম চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পাবনায  হাম  প্রতিরোধ  জরুরি টিকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: