রাজধানীতে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হাতিরঝিল ও

2026-04-05T17:56:10+00:00
2026-04-05T17:56:10+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
রাজধানীতে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হাতিরঝিল ও খিলগাঁও থানা পুলিশ।

মৃতরা হলেন, খিলগাঁও তারাবাগ এলাকার শাওন মিয়া (২৬) এবং হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকার তানজিলা আক্তার (২৫)।

জানা গেছে, রোববার দুপুর একটার দিকে হাতিরঝিল মহানগর প্রজেক্টের বাসা থেকে গৃহবধূ তানজিলা ও রোববার দিবাগত রাত তিনটার দিকে খিলগাঁও তারাবাগ এলাকা থেকে শাওন মিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, রোববার দুপুরে সংবাদ পেয়ে মহানগর প্রজেক্ট মাইটিভির গলির বাসা থেকে তানজিলার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার দেহ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। 

এসআই আরও জানান, মহানগর প্রজেক্টের বাসায় সিএনজি চালক স্বামী মো. মিরাজ ও এক সন্তানকে নিয়ে থাকতো। পারিবারিক কলহের জের ধরে আজকে গলায় ফাঁসি দেয় তানজিলা। খবর পেয় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


এদিকে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে খিলগাঁও তারাবাগের বাসা থেকে শাওনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, শাওন মিয়া পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। কয়েক মাস আগে চাকরি চলে যায়। সংসারে অভাব অনটনের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এসব বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিল। হতাশা থেকে রাতে বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এফআর


  বিষয়:   রাজধানী  গৃহবধূ  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: