গান বন্ধ করে আতঙ্কে মঞ্চ ছাড়লেন সুনন্দা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

লাইভ কনসার্টের উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নিল অস্বস্তিকর পরিস্থিতিতে। জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মার একটি অনুষ্ঠানে নিরাপত্তা ভেঙে মঞ্চে উঠে পড়েন

2026-04-05T18:55:41+00:00
2026-04-05T18:55:41+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
গান বন্ধ করে আতঙ্কে মঞ্চ ছাড়লেন সুনন্দা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ পিএম 
গায়িকা সুনন্দা শর্মা। ছবি : সংগৃহীত
লাইভ কনসার্টের উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নিল অস্বস্তিকর পরিস্থিতিতে। জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মার একটি অনুষ্ঠানে নিরাপত্তা ভেঙে মঞ্চে উঠে পড়েন এক ভক্ত, যার আচরণে আতঙ্কিত হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে যেতে বাধ্য হন শিল্পী।

ঘটনাটি ঘটেছে ভারতের গাজিয়াবাদ শহরে একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বার্ষিক আয়োজনে। শুরুতে প্রাণবন্ত পরিবেশে গান পরিবেশন করছিলেন সুনন্দা। ‘জানি তেরা না’ ও ‘পাগল নহি হোনা’র মতো জনপ্রিয় গানে দর্শকদের মাতিয়ে তুলছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক যুবক নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে সরাসরি মঞ্চে উঠে যান। এরপর গায়িকার কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরেন। এমন অপ্রত্যাশিত ঘটনায় পুরোপুরি বিচলিত হয়ে পড়েন সুনন্দা। মুহূর্তেই গান থামিয়ে চিৎকার করে মঞ্চ ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন

ঘটনার পরপরই নিরাপত্তারক্ষী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে সরিয়ে নেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সেদিন আর মঞ্চে ফেরেননি এই শিল্পী, যা দর্শকদের হতাশ করে।

পরে পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি আসলে গায়িকার এক ভক্ত। কাছ থেকে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি এমন আচরণ করেছেন এবং মূলত একটি ছবি তোলার ইচ্ছা থেকেই মঞ্চে উঠেছিলেন।

ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সুনন্দা বলেন, আকস্মিকভাবে কেউ মঞ্চে উঠে আসায় তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তাই স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গিয়েছিলেন।

এএডি/


  বিষয়:   গান  বন্ধ  আতঙ্ক  মঞ্চ  সুনন্দা  সংগীত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: