কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সারাদেশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রায়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার

2026-04-05T23:51:16+00:00
2026-04-05T23:51:16+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৫১ পিএম 
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সময়ের আলো
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রায়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শিশু রায়ান কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়ন এলাকার সোহাগ ইসলামের ছেলে। 

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির শরীরে গত ১ সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল। তবে আজ অবস্থা খারাপ হলে বাচ্চাকে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশুটি হাম ও সেফটিক শক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বিকেলের দিকে শিশুটি মারা যায়।


স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।

এফআর
  বিষয়:   কুষ্টিয়া  হাম  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: