ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন। সামাজিক

2026-04-06T01:50:25+00:00
2026-04-06T01:50:52+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা ফ্রান্সের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৫০ এএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ১:৫০ এএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন। সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে তিনি এ কথা লিখেছেন। খবর প্রেসটিভির।

ক্যাথরিন ভট্রিন বলেন, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে- যেমন আইরন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধু রফতানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।


এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।

ফ্রান্সের এ অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরাইলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইসরায়েল  অস্ত্র  সরবরাহ  ফ্রান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: