চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুন নিহত হন। সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর ১ জনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে। নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে।’
এসময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।’
সময়ের আলো/কেএইচও