৯০ বছর বয়সে দৌড়ে অংশ নিয়ে দুটি বিশ্বরেকর্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

৯০ বছর বয়সেও এই অদম্য স্প্যানিশ অ্যাথলেট মানুয়েল আলনসো একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এবং পদক জিতছেন। সম্প্রতি পোল্যান্ডের

2026-04-06T20:11:19+00:00
2026-04-06T20:11:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
৯০ বছর বয়সে দৌড়ে অংশ নিয়ে দুটি বিশ্বরেকর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:১১ পিএম 
৯০ বছর বয়সে দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন স্পেনের মানুয়েল আলনসো। সংগৃহীত ছবি
৯০ বছর বয়সেও এই অদম্য স্প্যানিশ অ্যাথলেট মানুয়েল আলনসো একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এবং পদক জিতছেন। সম্প্রতি পোল্যান্ডের তৌর্ন শহরে অনুষ্ঠিত ইউরোপিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে  তিনি ৮০০ ও ১৫০০ মিটার ইভেন্টে ডাবল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন গড়েছেন দুটি বিশ্ব রেকর্ড।

মানুয়েল আলনসোর জন্য দৌড়ানো শুধু একটি খেলাই নয়, পেশাদার জীবন থেকে অবসরের পর এটি তার জীবনযাপনেরই অংশ। ২০২১ সালে রেডিও মার্কার অনুষ্ঠানে আলনসো বলেছিলেন, খেলাধুলা আমার জীবন বাঁচিয়েছে। কারখানার কাজ ছেড়ে বাড়ি ফিরলে আমি কাঁদতে শুরু করতাম।

প্রতিযোগিতায় আলনসো প্রথমে ৮০০ মিটারে তিনি ৩ ঘণ্টা ৩৪ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন এবং ২০১৯ সালে কানাডার আর্ল ফি’র নেওয়া ৩ ঘণ্টা ৪২ মিনিট ৫২ সেকেন্ড সময়কে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন।


এরপর চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ১৫০০ মিটারে ৭ ঘণ্টা ৮১ সেকেন্ড সময় নিয়ে আরেকটি স্বর্ণ এবং বিশ্বরেকর্ড অর্জন করেন। এতে তিনি মঙ্গোলিয়ার রাদনা সেরেনের নেওয়া ৭ ঘণ্টা ৫৫ মিনিট ১২ সেকেন্ড করা রেকর্ড ভেঙে দেন।

পুরো আসরে স্পেন দুর্দান্ত পারফর্ম করে মোট ১২১টি পদক জিতেছে, এর মধ্যে ৩২টি স্বর্ণ, ৪৮টি রৌপ্য এবং ৪১টি ব্রোঞ্জ। ফলে তারা পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে, যেখানে জার্মানি (২৯৬), পোল্যান্ড (২২২) এবং গ্রেট ব্রিটেন (১৮৯) তাদের চেয়ে এগিয়ে ছিল। এছাড়া এই প্রতিযোগিতায় স্পেন মোট ২০টি জাতীয় রেকর্ড এবং ৩টি বিশ্বরেকর্ড গড়ে অসাধারণ সাফল্য দেখিয়েছে।
সময়ের আলো/আআ


  বিষয়:   বয়স দৌড়  অংশ  বিশ্ব রেকর্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: