অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন ফখর জামান

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। তবে সেই সিদ্ধান্ত বদলেছেন

2026-04-06T20:39:04+00:00
2026-04-06T20:39:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন ফখর জামান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। তবে সেই সিদ্ধান্ত বদলেছেন এই বাঁহাতি ব্যাটার। আপাতত অবসর নেবেন না বলে জানিয়েছেন তিনি। 

ফখর জামান বলেন, বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন আর আমি অবসর নিতে চাই না। আমি আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে একটি উচ্চ পর্যায়ে শেষ করতে চাই।

পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে এখন পর্যন্ত মোট ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফখর জামান। ব্যাট হাতে করেছেন দুই হাজার ৪৯৪ রান। তার স্ট্রাইক রেট ১৩২ দশমিক ৫২। এখনও সেঞ্চুরির দেখা না পেলেও ১৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।


সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করছেন ফখর। গত ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে বলের কন্ডিশন পরিবর্তনের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। ম্যাচ রেফারি রোশান মহানামা দীর্ঘ শুনানি ও তথ্যপ্রমাণ পর্যালোচনার পর ফখরকে লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত করেন। ফখরকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

নিষেধাজ্ঞা পেলেও পিএসএলের ইতিহাসে ফখর অন্যতম সফল ব্যাটার। লাহোর কালান্দার্সের হয়ে টানা ১১ মৌসুম খেলছেন তিনি। ৯৯ ম্যাচে ১৪১.৮২ স্ট্রাইক রেটে তিনি করেছেন তিন হাজার ১৮ রান, যার মধ্যে দুটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   অবসর  সিদ্ধান্ত  ফখর জামান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: