জামিন পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ভোলায় গ্রেফতার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামিন পেয়েছেন। ভোলার চিফ জুডিশিয়াল

2026-04-07T13:53:27+00:00
2026-04-07T14:00:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামিন পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:৫৩ পিএম 
জামায়াত কর্মী বিবি সাওদা। ছবি : সংগৃহীত
ভোলায় গ্রেফতার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামিন পেয়েছেন। ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে তার জামিন মঞ্জুর করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ।

বিবি সাওদাকে গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শ একাডেমির রোডের ক্ষণিকালয় নামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। গ্রেফতারের পর সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার আদালতে তোলার পর জামিন আবেদন করলে তা মঞ্জুর হয়।
আরও পড়ুন

পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে, বিবি সাওদা ফেসবুকে Sawoda Sumi আইডি ব্যবহার করে সরকারের নীতি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সমালোচনা বিষয়ক পোস্ট করেছিলেন। ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তার মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং পোস্টসমূহের সত্যতা নিশ্চিত হয়েছে। আদালত তার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় প্রক্রিয়া শেষে তাকে সাময়িকভাবে জেল হাজতে রেখেছিল।

গ্রেফতার ও জামিন প্রাপ্তির ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত তার জামিন মঞ্জুর করার পর এখন তিনি অস্থায়ীভাবে মুক্ত।

এএডি/


  বিষয়:   জামিন  জামায়াত  কর্মী  বিবি সাওদা  চিফ জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট  আদালত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: