গ্রিন লাইফ হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগী ও স্বজনদের মধ্যে।বুধবার (৮ এপ্রিল)

2026-04-08T12:49:25+00:00
2026-04-08T12:49:25+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গ্রিন লাইফ হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম 
গ্রিন লাইফ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগী ও স্বজনদের মধ্যে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে হাসপাতালটির ১৫ তলা ভবনের ৭ম তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

Advertisement
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন

হাসপাতাল ভবনে আগুন লাগার কারণে ভেতরে অবস্থানরত রোগী, চিকিৎসক ও কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

এএডি/
  বিষয়:   গ্রিন লাইফ  হাসপাতাল  আগুন  গ্রিন লাইফ হাসপাতাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: