অস্বাস্থ্যকর ঢাকা শহরের বাতাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ঢাকা শহরও এর ব্যতিক্রম নয়, দীর্ঘদিন ধরে শহরটি বায়ুদূষণের কবলে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি

2026-04-09T11:31:27+00:00
2026-04-09T11:31:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অস্বাস্থ্যকর ঢাকা শহরের বাতাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ঢাকা শহরও এর ব্যতিক্রম নয়, দীর্ঘদিন ধরে শহরটি বায়ুদূষণের কবলে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটি জানায়, ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির বায়ুমানের স্কোর ১৭০। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৬৫, তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের স্কোর ১৬৩, মিশরের রাজধানী কায়রোর স্কোর ১৫৬ আর পঞ্চম অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৪৪।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্বাস্থ্য  বাতাস  ঢাকা  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: