ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক ঘিরে পাকিস্তানের ২ শহরে ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি জোরদার

2026-04-09T16:18:09+00:00
2026-04-09T16:40:38+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক ঘিরে পাকিস্তানের ২ শহরে ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি
যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করে ক্যাবিনেট ডিভিশন। দেশটির বর্তমান চার দিনের কর্মসপ্তাহ অনুযায়ী শুক্রবার (১০ এপ্রিল) আগেই ছুটি ছিল। এর সঙ্গে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের জন্য সরকারি কার্যক্রম বন্ধ থাকবে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ৯ ও ১০ এপ্রিল দুই দিনের ছুটি ঘোষণা করেছেন। ফলে রাওয়ালপিন্ডিও ইসলামাবাদের ছুটির সময়সূচির সঙ্গে সমন্বিত হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ইসলামাবাদের সব সরকারি অফিস এই সময়ে বন্ধ থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ছুটির সময় শহর ছাড়তে নিষেধ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন : ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, ইসলামাবাদ হাইকোর্ট এবং নির্বাচন কমিশনও দুই দিনের জন্য বন্ধ থাকবে।

বিদেশি প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে ইসলামাবাদজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেড জোন এবং আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।


এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো কূটনৈতিক প্রতিনিধিদলের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। আগামীকাল শুক্রবার দুদেশের মাঝে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ইসলামাবাদ ট্রাফিক পুলিশ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে, বিশেষ করে রেড জোন এলাকায়। যানজট নিয়ন্ত্রণে এক্সপ্রেস হাইওয়েতে বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে ভারী যানবাহনের ইসলামাবাদে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে, সরকারি ছুটি, সড়ক বন্ধ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির স্বাভাবিক জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  বৈঠক  পাকিস্তান  ছুটি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: