হাম ও উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৭ শিশু। বৃহস্পতিবার

2026-04-09T17:58:46+00:00
2026-04-09T18:09:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
হাম ও উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৬:০৯ পিএম  (ভিজিট : ৪৮)
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের। ছবি : সংগৃহীত
দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৭ শিশু। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৮৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ শিশুর মৃত্যু হলেও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৩ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। এছাড়া বর্তমানে সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮ হাজার ২৫১ জন। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৮০১ জন শিশু। 


/কেএইচ


  বিষয়:   হাম  সংক্রমণ  সতর্কতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: