পুকুরে ডুবে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে সাঁতার কাটার সময় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে

2026-04-10T05:35:08+00:00
2026-04-10T05:35:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুকুরে ডুবে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ এএম 
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে সাঁতার কাটার সময় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হলো- টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাহিদ হাসানের ছেলে মো. এরশাদ (১২) ও একই ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে খলিলুর রহমান (১১)।

বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম জানান, (বৃহস্পতিবার) বিকেলের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পুকুরে কয়েকজন রোহিঙ্গা শিশু গোসল করছিল। এসময় সাঁতার কাটতে গিয়ে তাদের মধ্যে দুই শিশু ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মৌচনী ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এফআর
  বিষয়:   কক্সবাজার  পুকুর  ডুবে  রোহিঙ্গা  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: