জামায়াত এমপি সাইফুল আলমকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদে বিলের ওপর আলোচনাকালে ভুল বিলের প্রসঙ্গ তোলায় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম মিলনকে আরও

2026-04-10T17:33:04+00:00
2026-04-10T17:33:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াত এমপি সাইফুল আলমকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ স্পিকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম 
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে বিলের ওপর আলোচনাকালে ভুল বিলের প্রসঙ্গ তোলায় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম মিলনকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘আমানত সুরক্ষা বিল ২০২৬’ বিবেচনার প্রস্তাবের সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সংসদীয় কার্যবিবরণী অনুযায়ী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অধিবেশনে ‘আমানত সুরক্ষা বিল ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলটির ওপর আপত্তি জানাতে স্পিকারের অনুমতি নিয়ে ফ্লোর পান জামায়াত দলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তবে তিনি বর্তমান বিল নিয়ে কথা না বলে অন্য একটি প্রসঙ্গের অবতারণা করেন।

তিনি তার বক্তব্যে বলেন, আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ সংরক্ষণের পক্ষে কথা বলতেছিলাম...। সংসদ সদস্যের মুখে ভুল বিলের নাম শুনে তাৎক্ষণিকভাবে তাকে থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার বলেন, এটা তো উত্থাপন করা হয় নাই, এই নামে কোনো বিল তো নেই। 

এসময় সংসদ সদস্যকে আইন প্রণয়ন প্রক্রিয়ায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার আরও বলেন, মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন। ভুল তথ্য দিয়ে আপনি আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা দিচ্ছেন।



/কহু


  বিষয়:   সংসদ  বিল  পাস  সরকার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: