যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ট্রাম্পের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ ব্যক্তির হামলায় বাংলাদেশি নিলুফার ইয়াসমিনের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার এক সপ্তাহ

2026-04-10T19:24:35+00:00
2026-04-10T19:24:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ট্রাম্পের তীব্র নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:২৪ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিলুফার ইয়াসমিন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ ব্যক্তির হামলায় বাংলাদেশি নিলুফার ইয়াসমিনের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস হামলার ভিডিও প্রকাশ করে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন নামে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি হাইতির নাগরিক। 

ট্রাম্প অভিযোগ করেন, সাময়িক সুরক্ষা দেওয়ার নামে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হাইতির নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ করে দিয়েছিলেন। সাময়িক সুরক্ষা কর্মসূচির অপব্যবহার করে ভিন্ন দেশের সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। 

ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন বাইডেনের ওই কর্মসূচি বাতিলের চেষ্টা করছে, তবে ডিস্ট্রিক্ট কোর্টের উদারপন্থি কিছু বিচারকের কারণে তা সম্ভব হচ্ছে না।

 
নিহত ইয়াসমিনের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ডোনাল্ড ট্রাম্প। ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
 
এদিকে, ইয়াসমিন হত্যার নৃশংসতা ভুলতে পারছেন না প্রবাসীরা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। 

টেক্সাসের ব্যবসায়ী ও রাজনীতিক নেহাল রহিম বলেন, ইয়াসমিনের মৃত্যু আমাদের কমিউনিটির জন্য বেদনাদায়ক। আমরা ফোবানার পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের নিন্দা জানাই। 
 
টেক্সাসের রিয়েল এস্টেট ব্যবসায়ী শাহেদুল ইসলাম অঞ্জন বলেন, এই হত্যাকাণ্ডের জন্য আমরা সবাই ন্যায়বিচার চাই।
 
জো বাইডেনের শাসনামলে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে থাকতে দুই বছরের অনুমতি দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন তা বাতিল করে দিলেও আদালতের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া সম্ভব হচ্ছে না।

/ইউএমএইচ



  বিষয়:   যুক্তরাষ্ট্র  বাংলাদেশ  ট্রাম্প 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: