শাহবাগে ট্রান্সজেন্ডারদের মারধর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শাহবাগে ভিড় জমানো ট্রান্সজেন্টারদের মারধর করেছে একদল উৎসুক জনতা।শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।জানা গেছে, প্রতি

2026-04-10T21:37:37+00:00
2026-04-10T22:22:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাহবাগে ট্রান্সজেন্ডারদের মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ১০:২২ পিএম
শাহবাগে ট্রান্সজেন্ডারদের মারধর। ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগে ভিড় জমানো ট্রান্সজেন্টারদের মারধর করেছে একদল উৎসুক জনতা। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আড্ডা দেন ট্রান্সজেন্ডার ব্যক্তিরা। এদের মধ্যে কয়েকজন শুক্রবার রাত ৯টার দিকে উৎসুক জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেশ কিছু সময় ধরে চলা উত্তেজনার এক পর্যায়ে সাধারণ মানুষ তাদের ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শী আবিদ বলেন, শাহবাগে প্রতি শুক্রবার ট্রান্সজেন্ডাররা আড্ডা দেন। তাদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কেউ পরিবার নিয়ে আসতে পারেন না। তারা কাউকে মানে না। কেউ কিছু হলে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি করে।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   শাহবাগ  ট্রান্সজেন্ডার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: