আর্টেমিস ২ নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

অর্ধশতাব্দীরও বেশি সময় পর মানুষবাহী চন্দ্রাভিযানের সফল প্রত্যাবর্তনে নতুন ইতিহাস গড়ল নাসা। আর্টেমিস ২ মিশনের নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন, যা

2026-04-11T06:20:19+00:00
2026-04-11T06:20:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আর্টেমিস ২ নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:২০ এএম 
পৃথিবীতে ফিরে এসেছে আর্টেমিস ২। ছবি : আলজাজিরা
অর্ধশতাব্দীরও বেশি সময় পর মানুষবাহী চন্দ্রাভিযানের সফল প্রত্যাবর্তনে নতুন ইতিহাস গড়ল নাসা। আর্টেমিস ২ মিশনের নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন, যা ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৬ টা ৭ মিনিটে প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন চার নভোচারী।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় উচ্চগতির তাপমাত্রা সহ্য করার সক্ষমতা যাচাই করা হয় মহাকাশযানের হিট শিল্ডের- যা এই মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরীক্ষা ছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে অপেক্ষমাণ উদ্ধারকারী দল দ্রুত তাদের নিরাপদে উদ্ধার করে।

এই অভিযানে অংশ নেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। তারা যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে ১০ দিনের এক ঐতিহাসিক ভ্রমণ সম্পন্ন করেন।
আরও পড়ুন

মিশন চলাকালে তারা চাঁদের অদেখা পৃষ্ঠ ঘুরে আসেন এবং গভীর মহাকাশে বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করেন। বিশেষজ্ঞদের মতে, মানবজাতির মহাকাশ অভিযানে এটি একটি বড় অগ্রগতি, কারণ তারা পৃথিবী থেকে এখন পর্যন্ত মানুষের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছেন।

উল্লেখযোগ্যভাবে, ১৯৭২ সালের এপোলো ১৭ মিশনের পর এই প্রথম কোনো মানুষ চাঁদের চারপাশে ভ্রমণ করল। ফলে ‘আর্টেমিস ২’ শুধু একটি সফল মিশনই নয়, বরং ভবিষ্যতের চন্দ্রপৃষ্ঠে মানুষের প্রত্যাবর্তনের পথও সুগম করেছে।

বর্তমানে নভোচারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এরপর তারা টেক্সাসের জনসন স্পেস সেন্টারে ফিরে যাবেন, যেখানে তাদের পরবর্তী বিশ্লেষণ ও মিশন মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে।

এএডি/


  বিষয়:   আর্টেমিস ২  নিরাপদ  পৃথিবী  আর্টেমিস  নাসা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: