ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আন্তর্জাতিক

​মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মুক্তারপুর সেতুর পশ্চিম

2026-04-11T14:36:30+00:00
2026-04-11T14:51:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ২:৫১ পিএম
ছবি : সময়ের আলো
​মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।  শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মুক্তারপুর সেতুর পশ্চিম পাশে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ১১ জন শ্রমিকের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

​নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘হাজী আওয়াল’ নামের ইটবোঝাই ট্রলারটি নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে একটি যাত্রীবাহী লঞ্চ অতিক্রম করার সময় নদীতে সৃষ্ট ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই নদীতে তলিয়ে যায়।

​ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌ পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে পানি থেকে জীবিত উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। ট্রলারে থাকা সকল শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 


/কহু


  বিষয়:   ট্রলার  ডুবি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: