মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

গোলাম রব্বানী, হিলি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাসের সঙ্গে শসা বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসিম (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা অন্তত

2026-04-11T15:54:44+00:00
2026-04-11T16:47:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০
গোলাম রব্বানী, হিলি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৪:৪৭ পিএম
মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রো বাস। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাসের সঙ্গে শসা বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসিম (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা অন্তত ১০ যাত্রী।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত মাইক্রোবাসে ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শসা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোর ভেতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।


আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রায় ১ ঘণ্টা পরে চালকের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি। এরপর আমি নিজে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় মাইক্রো চালকসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করাই। আহতদের অবস্থা আশঙ্কাজনক আমি নিজে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে পাম্প নিয়ে তেলের ব্যবস্থা করে আহত ১০ জন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালককের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছ। তারা আসলে চালকের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও বলেন দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাইক্রো  ট্রাক  মুখোমুখি সংঘর্ষ  চালক  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: