পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা

2026-04-11T19:25:06+00:00
2026-04-11T19:25:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:২৫ পিএম 
পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু। ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ তথ্য জানায়।

ইরান যুদ্ধকে কেন্দ্র করে এ আলোচনায় অংশ নিতে আগেই পাকিস্তান পৌঁছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দল। তারা আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রথমে আলাদাভাবে বৈঠক করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে। এরপর কিছুক্ষণ আগে তারা মুখোমুখি আলোচনায় বসেছেন। 

উভয় পক্ষের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে আলোচনাস্থল ইসলামাবাদের সেরেনা হোটেলে পৌঁছান। প্রথমে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক শুরু করেছেন। 

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আলোচনা এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি সোপান হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী আরও পুনর্ব্যক্ত করেছেন যে, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে অগ্রগতির জন্য উভয়পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী পাকিস্তান।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর তাদের মধ্যে আলোচনার চেষ্টা শুরু করে পাকিস্তান। যার ফল হিসেবে আজ বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের মধ্যে যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও; এ যুদ্ধবিরতি প্রথম থেকেই বেশ ভঙ্গুর।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পাকিস্তান  যুক্তরাষ্ট্র  ইরান  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: