শ্রীরামপুর–খাওক্ষীরের বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে খাওক্ষীর গ্রামের বটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই

2026-04-12T12:32:53+00:00
2026-04-12T12:38:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
শ্রীরামপুর–খাওক্ষীরের বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ১২:৩৮ পিএম  (ভিজিট : ২৩)
নলছিটির খাওক্ষীর গ্রামের বেহাল রাস্তা। ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে খাওক্ষীর গ্রামের বটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন যাতায়াত করে। সংস্কারের অভাবে তারা চরম ভোগান্তিতে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে পড়েছে। ফলে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। গর্তের পানি ছিটে পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। এতে অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। ভাঙাচোরা রাস্তা ও গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।


ভ্যানচালক মনির হোসেন বলেন, এই রাস্তা দিয়ে ভ্যান চালানো খুব কষ্টকর হয়ে গেছে। প্রতিদিন গর্ত এড়িয়ে চলতে হয়। এতে সময় বেশি লাগে, আবার গাড়িরও ক্ষতি হয়।

শিক্ষার্থী মানসুরা বলে, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শিক্ষকরা যাতায়াত করেন। বরিশাল-ঝালকাঠি যাতায়াতের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে আমাদের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হওয়ায় দ্রুত সংস্কার জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মল্লিক বলেন, বরাদ্দ পাওয়া সাপেক্ষে জেলা পরিষদের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হবে।

দ্রুত সংস্কার না হলে এ সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   শ্রীরামপুর  খাওক্ষীর  সড়ক  বেহাল  ভোগান্তি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: