কেন সারাজীবন শাড়িই পরেছেন আশা ভোঁসলে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

আশা ভোঁসলে নামটি মনে আসলেই কল্পনায় ভেসে ওঠে অনবদ্য শাড়ি পরিহিত এক রুচিশীল নারীর উপস্থিতি। পুরস্কারের ঝলমলে মঞ্চ হোক কিংবা

2026-04-12T18:48:03+00:00
2026-04-12T18:48:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কেন সারাজীবন শাড়িই পরেছেন আশা ভোঁসলে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম 
আশা ভোঁসলে। সংগৃহীত ছবি
আশা ভোঁসলে নামটি মনে আসলেই কল্পনায় ভেসে ওঠে অনবদ্য শাড়ি পরিহিত এক রুচিশীল নারীর উপস্থিতি। পুরস্কারের ঝলমলে মঞ্চ হোক কিংবা সংগীতের অনুষ্ঠান তার পরনে থাকবে পাটভাঙা শাড়ি, কখনো চুলে গোঁজা থাকবে একটি ফুল। এই হালকা সাজই ফুটিয়ে তুলেছে তার ব্যক্তিত্ব।  

আধুনিকতার ঢেউ যখন ফ্যাশনের জগতে বারবার পরিবর্তন এনেছে, তখনো কেন তিনি শাড়িতেই নিজেকে আবদ্ধ রেখেছিলেন, এই প্রশ্নের উত্তর তিনি নিজেই অনেকবার দিয়েছেন। 

তিনি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাড়ি তার কাছে কখনোই কেবল একটি পোশাক না, বরং এটি ছিল তার ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর প্রকাশ। শাড়ির ভাঁজে তিনি খুঁজে পেয়েছেন হাজার বছরের ভারতীয় সংস্কৃতির ইতিহাস, শালীনতা এবং সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। শাড়ি তার কাছে আত্মপরিচয়ের অংশ, যা তাকে তার শিকড়ের সঙ্গে গভীরভাবে বেধে রেখেছে। 

তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, একজন নারীর সৌন্দর্য শুধু বাহ্যিক সাজে নয়, বরং তার আত্মবিশ্বাস ও উপস্থিতির মধ্যেই ফুটে ওঠে। আর সেই আত্মবিশ্বাসকে সবচেয়ে নিখুঁতভাবে প্রকাশ করতে পারে শাড়ি। 

আশার মতে, শাড়ি এমন একটি পোশাক যা একসঙ্গে মার্জিত, গাম্ভীর্যপূর্ণ এবং নারীত্বকে ফুটিয়ে তোলে। তাই তার কাছে এটি কখনোই ফ্যাশনের ক্ষণস্থায়ী ট্রেন্ড ছিল না, বরং ছিল এক স্থায়ী বিশ্বাস। তবে এই শাড়ি-প্রীতির পেছনে শুধুই সংস্কৃতি বা ব্যক্তিগত রুচি নয়, বরং এক গভীর আবেগও জড়িত রয়েছে এর সঙ্গে।  

আশা ভোঁসলে সাক্ষাৎকারে জানিয়েছেন, তার ছেলে আনন্দ তাকে সবসময় শাড়িতে দেখতে পছন্দ করতেন। ছেলের চোখে তার মা মানেই ছিলেন এক লাবণ্যময়ী শাড়ি-পরা নারী। সালোয়ার-কামিজ বা অন্য কোনো পোশাকে তাকে দেখতে নাকি আনন্দের ভালো লাগত না। এই গভীর ভালোবাসার জায়গাটিকেই গুরুত্ব দিয়েছিলেন আশা। ছেলের সেই ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতিকে সম্মান জানাতেই তিনি সারাজীবন ছেলের পছন্দের পোশাকে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। 


আশা ভোঁসলের সাজসজ্জা কখনোই জটিল ছিল না, বরং তার সরলতার মধ্যেই ছিল এক অনন্য আকর্ষণ। পরিপাটি করে জড়ানো আঁচল, হালকা গয়নায় ও সামান্য উপাদান দিয়েই তিনি এমন এক পূর্ণাঙ্গ লুক তৈরি করতেন, যা ছিল একই সঙ্গে ক্লাসিক ও চিরকালীন। তিনি কখনোই ট্রেন্ডের পেছনে ছুটে বেড়াননি, বরং নিজের স্বকীয়তাকেই গুরুত্ব দিয়েছেন।

তার এই নিজেকে উপস্থাপনের অনবদ্য সাজের বিশেষত্ব ছিল ভারসাম্যে। কোথাও অতিরিক্ত কিছু নয়, আবার কোথাও ঘাটতিও নেই। এই সহজ অথচ নিখুঁত উপস্থিতিই তাকে আলাদা করে তুলেছিল। তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল না সাজের বাড়াবাড়ি। বরং প্রতিটি উপস্থিতিতে তিনি ছিলেন স্বাভাবিক, সাবলীল এবং আত্মবিশ্বাসী।

সাত দশকের দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন। গানের ধরন, কণ্ঠের বৈচিত্র্য, সুরের পরীক্ষানিরীক্ষা করলেও ব্যক্তিগত জীবনে, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে তিনি বেছে নিয়েছিলেন সেই চিরচেনা ঐতিহ্যের পথ।

আশাভোঁসলের শাড়ি-প্রীতি আমাদের মনে করিয়ে দেয় যে ফ্যাশন কেবল বাহ্যিক নয়, এটি আমাদের ভেতরের অনুভূতি, সংস্কৃতি ও সম্পর্কেরও প্রতিফলন। 

/ইউএমএইচ


  বিষয়:   আশা ভোঁসলে  শাড়ি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: