ইরান হরমুজ প্রণালী বন্ধ বা সীমাবদ্ধ অধিকার নেই : আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের হুমকির তীব্র বিরোধিতা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,

2026-04-12T21:07:40+00:00
2026-04-12T21:07:40+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান হরমুজ প্রণালী বন্ধ বা সীমাবদ্ধ অধিকার নেই : আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম 
হরমুজ প্রণালীতে জ্বালানি জাহাজ। ছবি : সংগৃহীত
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের হুমকির তীব্র বিরোধিতা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তেল ও গ্যাস পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুটটি কখনও ইরানের ব্যক্তিগত সম্পত্তি ছিল না। তারা এটি বন্ধ বা সীমাবদ্ধ করার অধিকার নেই।

সংযুক্ত আরব আমিরাতের শিল্পমন্ত্রী এবং আবুধাবি রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘অ্যাডনক’ -এর প্রধান সুলতান আহমেদ আল জাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালী বন্ধের যেকোনো চেষ্টা কেবল আঞ্চলিক সমস্যা নয়; এটি বৈশ্বিক অর্থনীতির লাইফলাইনকে বাধাগ্রস্ত করা এবং প্রতিটি দেশের জ্বালানি, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

Advertisement
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তেহরান হুমকি দিয়ে আসছে, এই জলপথ ব্যবহারের চেষ্টা করলে যেকোনো জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে। ইরানের এই হুমকির ফলে ওই পথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে।

আমিরাতের শিল্পমন্ত্রী আল জাবের আরও বলেন, এ ধরনের নজির স্থাপন করা অবৈধ, বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। বিশ্ব এটি সহ্য করার ক্ষমতা রাখে না এবং এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।


/কহু
  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প  ‍যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: