নিষিদ্ধের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ, গ্রেফতার ৫২৩

আন্তর্জাতিক

ফিলিস্তিন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধকরণের বিরোধিতা করে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে আয়োজিত বিক্ষোভ থেকে ৫২৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার

2026-04-13T02:29:59+00:00
2026-04-13T02:29:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
নিষিদ্ধের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ, গ্রেফতার ৫২৩
ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:২৯ এএম   (ভিজিট : ৪১)
ফিলিস্তিন ও লেবাননের জনগণ এবং ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’র কর্মীদের সমর্থনে ইতালির নেপলসে পদযাত্রা। ছবি : সিএনএন
ফিলিস্তিন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধকরণের বিরোধিতা করে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে আয়োজিত বিক্ষোভ থেকে ৫২৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত শনিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছে, একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রতি সমর্থন জানানোয় এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে লন্ডনের উচ্চ আদালত এক রায়ে বলেছিলেন, ফিলিস্তিনপন্থি এই গ্রুপটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে দেওয়া নিষেধাজ্ঞা বেআইনি। এই রায়ের পর এটিই ছিল প্রথম বড় কোনো জমায়েত। 

তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন। গত বছরের জুলাইয়ে গ্রুপটির কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করলে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সংগঠনটি অভিযোগ করে আসছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি ‘যুদ্ধাপরাধে’ ব্রিটিশ সরকার সহযোগী হচ্ছে। 

তবে ইসরাইল গাজায় কোনো ধরনের যুদ্ধাপরাধ করার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ট্রাফালগার স্কয়ারে জড়ো হন। তাদের অনেকের গায়ে ছিল সাদা-কালো রঙের ফিলিস্তিনি স্কার্ফ। হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। বিক্ষোভের সময় অনেককে রাস্তায় বা ক্যাম্পিং চেয়ারে বসে প্রতিবাদ জানাতে দেখা যায়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ফিলিস্তিন  অ্যাকশন গ্রুপ  নিষিদ্ধ  লন্ডন  বিক্ষোভ  গ্রেফতার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: