পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মেট্রোরেল ব্যবস্থায় সাময়িক পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। উৎসবের নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনা নিশ্চিত করতে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনের

2026-04-13T12:49:48+00:00
2026-04-13T12:49:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৬১)
মেট্রো। পুরোনো ছবি
পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মেট্রোরেল ব্যবস্থায় সাময়িক পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। উৎসবের নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনা নিশ্চিত করতে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনের কার্যক্রম আংশিক ও পুরোদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে মেট্রোরেল লাইন-৬ এর দুটি স্টেশনে যাত্রী চলাচল সীমিত থাকবে। এর মধ্যে শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরোদিনই বন্ধ থাকবে।
আরও পড়ুন

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগম, উৎসব-কেন্দ্রিক নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নববর্ষের দিন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল মানুষের সমাগম ঘটে, যা মেট্রো স্টেশনের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

এ কারণে যাত্রীদের আগাম পরিকল্পনা করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   পয়লা বৈশাখ  বন্ধ  মেট্রো  স্টেশন  মেট্রোস্টেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: