নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকলেও নতুন করে আলোচনায় উঠে এসেছেন নেইমার। চোট কাটিয়ে ফেরা এই তারকাকে

2026-04-13T15:01:30+00:00
2026-04-13T15:01:30+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:০১ পিএম 
সান্তোসের জার্সিতে নেইমার। ছবি: রয়টার্স
বিশ্বকাপের আগে ব্রাজিল দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকলেও নতুন করে আলোচনায় উঠে এসেছেন নেইমার। চোট কাটিয়ে ফেরা এই তারকাকে নিয়ে এখনো আশা ছাড়েনি ব্রাজিল শিবির।

দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন- শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়রাই জায়গা পাবেন চূড়ান্ত স্কোয়াডে। সেই শর্তে নেইমারকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে ফিটনেসই হবে শেষ কথা।

Advertisement
এই অবস্থায় আশাবাদী সুর শোনা গেল কোচের পরিবার থেকেই। আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি মনে করছেন, এখনও সুযোগ শেষ হয়ে যায়নি। তার মতে, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত নেইমারের সামনে নিজেকে প্রমাণের যথেষ্ট সময় রয়েছে।
আরও পড়ুন

২০২৩ সালের পর জাতীয় দলে না খেলা নেইমার ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন। সাম্প্রতিক পারফরম্যান্সে গোল পাওয়াও শুরু করেছেন তিনি, যা ব্রাজিলের কোচিং স্টাফের নজরে এসেছে।

ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ১৮ মে ঘোষিত হতে যাওয়া স্কোয়াডেই চূড়ান্ত সিদ্ধান্ত মিলবে।

এএডি/
  বিষয়:   নেইমার  বিশ্বকাপ  খেলা  সুযোগ  আনচেলত্তি  ছেলে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: