ইরান

আবু নাসিব

সাহিত্য

আজ রাতে একটি সভ্যতাধ্বংস হয়ে যাবে বলেচেঁচিয়ে উঠল এক উন্মাদ;বিশ্ব বিবেক থরহরিকম্প।মার্কেজের মাকান্দোএক প্রবল সুনামিতে তলিয়ে গেল!এ কি মধ্যযুগ! এ

2026-04-14T00:42:03+00:00
2026-04-14T00:42:03+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সাহিত্য
ইরান
আবু নাসিব
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৪২ এএম 
গ্রাফিক : সময়ের আলো
আজ রাতে একটি সভ্যতা 
ধ্বংস হয়ে যাবে বলে 
চেঁচিয়ে উঠল এক উন্মাদ;
বিশ্ব বিবেক থরহরিকম্প।

মার্কেজের মাকান্দো 
এক প্রবল সুনামিতে তলিয়ে গেল!
এ কি মধ্যযুগ! এ কী অন্ধকার?

ও দিকে পরপারে ক্যাস্ট্রো মানব সভ্যতাকে অভিসম্পাৎ করে গেল, ধ্বংস হও, ধ্বংস হয়ে যাও, কাপুরুষের ধ্বংস অনিবার্য।

রেগে ফুঁসে একই মঞ্চে স্বরচিত কবিতা পড়ে গেল নজরুল আর নেরুদা।

ডিলান ‘মাস্টার অব ওয়ার’ শেষ করতেই,
লালন সুর তুললেন ‘এ সব দেখি কানার হাট বাজার।’

সুকান্ত তাঁর বাকসের দেশলাই কাঠিগুলো গুনে দেখল।

রবীন্দ্রনাথ ভাবছেন তিনি যাদের ডাক দিয়েছিলেন দানবের সাথে সংগ্রামের জন্য, তারা এখন কোথায়? 

বড় কবিরাজের পথ চেয়ে অমল দাঁড়িয়ে আছে জানালায়।

কবে থেকেই তো চলছে জাতিসংঘ 
নামে অনন্ত ধারাবাহিক। 

কান্ট লজ্জায় মুখ লুকালেন।

দারবিশ  ছুট লাগালো আল্লাহর দরবারে, 
জিগ্যেস করবার জন্য ‘পৃথিবীর একটিও 
গোলাপ কি বেঁচে আছে ?’

আর এই মাত্র আমার আত্মার গর্ভ থেকে সচিৎকারে জন্ম নিলো একটি কবিতা।

০৯.০৪.২৬

সময়ের আলো/আআ


  বিষয়:   কবিতা  সাহিত্য  সময়ের আলো 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: