টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের কৃষিখাতকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে বড় একটি উদ্যোগের সূচনা করতে রাজধানী ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি

2026-04-14T10:20:22+00:00
2026-04-14T11:46:08+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:২০ এএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ১১:৪৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশের কৃষিখাতকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে বড় একটি উদ্যোগের সূচনা করতে রাজধানী ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন, যেখানে উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প এবং একটি কৃষি মেলা।

প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি সকালেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা অতিক্রম করে। সফর ঘিরে রাজধানী থেকে গন্তব্য পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন কৃষকের হাতে ডিজিটাল ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে। পরবর্তী ধাপে ধাপে দেশের সব কৃষককে এই প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা কৃষি সহায়তা ও সেবাকে আরও সহজলভ্য করবে।
আরও পড়ুন

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে। টাঙ্গাইল শহরজুড়ে ইতোমধ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে সফর নির্বিঘ্ন থাকে।

সংশ্লিষ্টদের মতে, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি খাতে তথ্যভিত্তিক সেবা, ভর্তুকি ব্যবস্থাপনা এবং কৃষকের পরিচয় যাচাই আরও কার্যকর হবে। এতে মাঠপর্যায়ে কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বাড়বে বলেও আশা করা হচ্ছে।

এএডি/
  বিষয়:   টাঙ্গাইল  প্রধানমন্ত্রী  তারেক রহমান  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: