যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা অস্থিরতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক এক

2026-04-15T10:59:12+00:00
2026-04-15T10:59:12+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ এএম 
যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের। ছবি : সংগৃহীত
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা অস্থিরতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে ছাড়াই আলাদা একটি জোট গঠনের পরিকল্পনা করছে।

দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের কারণে হরমুজ প্রণালি অনিশ্চয়তায় পড়েছে। এই পরিস্থিতিতে ইউরোপ চায় একটি নিরপেক্ষ নিরাপত্তা কাঠামো তৈরি করতে, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন থাকে।

Advertisement
ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, প্রস্তাবিত এই উদ্যোগ হবে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক মিশন, যেখানে কোনো সংঘাতে জড়িত পক্ষ থাকবে না। ফলে এই জোটে ইসরায়েল, ইরান এমনকি যুক্তরাষ্ট্র-কেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই।
আরও পড়ুন

হরমুজ প্রণালি শুধু একটি সমুদ্রপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন। পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। ফলে এখানে যেকোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে।

বিশ্লেষকদের মতে, ইউরোপ যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তবে তা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন ধারা তৈরি করবে—যেখানে বড় শক্তিগুলোর বাইরে থেকেও আঞ্চলিক বা বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া সম্ভব হবে।.

এএডি/
  বিষয়:   যুক্তরাষ্ট্র  হরমুজ  পরিকল্পনা  ইউরোপ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: