হাম ও উপসর্গ নিয়ে একমাসে প্রাণ গেল ১৯৮ শিশুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাত্র একমাসের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে দেশের ১৯৮ শিশু। যার বড় অংশের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এমনকি

2026-04-15T18:57:39+00:00
2026-04-15T18:57:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হাম ও উপসর্গ নিয়ে একমাসে প্রাণ গেল ১৯৮ শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম 
চিকিৎসাধীন এক শিশু। ছবি: সংগৃহীত
মাত্র একমাসের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে দেশের ১৯৮ শিশু। যার বড় অংশের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এমনকি গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে তিনজনই ঢাকার। হাম নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত একজন এবং উপসর্গ আরও দুই শিশুর মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম রোগের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ শিশুর। এই মিছিলে যোগ তিনজন যোগ হওয়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে। 


এদিকে, এখন পর্যন্ত মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া যায়। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। কিন্তু ২ হাজার ৯৭৩ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। এই একমাসে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে মোট ৯ হাজার ৭৭২ শিশু।

সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া যায়। যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। 

এফআর


  বিষয়:   হাম  উপসর্গ  একমাসে  প্রাণ  গেল  শিশু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: