রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বনানীর একটি ১১ তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে এ আগুন দেখা গেছে।
জানা গেছে, ওই ভবনের ১১ তলার একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে যায় পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।