উত্তেজনার মধ্যেই ইরানে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে পৌঁছেছেন আজ।আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একটি

2026-04-15T22:38:44+00:00
2026-04-15T22:38:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
উত্তেজনার মধ্যেই ইরানে পাকিস্তানের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পিএম 
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সংগৃহীত ছবি
চলমান মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে পৌঁছেছেন আজ। 

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একটি বার্তা’ ইরানের কাছে পৌঁছে দেওয়াই এই সফরের উদ্দেশ্য।  

Advertisement
পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে থাকা প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রতিনিধিদলকে স্বাগত জানান। 

এর আগে, ইরান জানায়, তারা পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।    
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। 

  
তিনি আরও বলেন, রোববার ইরানি প্রতিনিধিদল তেহরানে ফেরার পর থেকে পাকিস্তানি মধ্যস্থতার মাধ্যমে একাধিক বার্তা বিনিময় হয়েছে। আমাদের অবস্থান জানানো হয়েছে। 
 
এসময় পারমাণবিক ইস্যু নিয়ে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। 
 
ইসমাইল বাঘাই বলেছেন, ইরানকে তার জাতীয় প্রয়োজন অনুযায়ী সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দিতে হবে।   
  
যুক্তরাষ্ট্র ও ইরান গেল সপ্তাহান্তে তাদের সংঘাতের অবসানের লক্ষ্যে পাকিস্তানে সরাসরি আলোচনা করে, কিন্তু রোববার ভোরে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়।

/ইউএমএইচ
  বিষয়:   ইরান  পাকিস্তান  সেনাপ্রধান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: