‘ইরান পরমাণু অস্ত্র বানালে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যার প্রভাব বিদ্যুতের দামেও

2026-04-15T23:19:01+00:00
2026-04-15T23:19:01+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ইরান পরমাণু অস্ত্র বানালে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:১৯ পিএম 
তেহরানে ইসরায়েল বিরোধী আন্দোলন। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যার প্রভাব বিদ্যুতের দামেও পড়বে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, তাহলে তা বিশ্বব্যাপী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

তিনি আরও জানান, চীন ইরানকে অস্ত্র দিচ্ছে—এমন খবর পাওয়ার পর তিনি শি জিনপিংকে চিঠি লিখে এ ধরনের সরবরাহ বন্ধ করার অনুরোধ করেন। জবাবে শি তাকে আশ্বস্ত করেছেন যে চীন ইরানকে কোনো অস্ত্র দিচ্ছে না, এমনটাই দাবি ট্রাম্পের। 


এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, তিনি হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখার উদ্যোগ নিয়েছেন, যাতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে। তার মতে, এতে চীনও সন্তুষ্ট এবং ভবিষ্যতে এ প্রণালী আর কখনো অবরুদ্ধ হবে না।

তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে। কিছু সূত্র বলছে, চীন ইরানকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং প্রযুক্তিগত সহযোগিতাও করছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে।

/ইউএমএইচ
  বিষয়:   ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: