তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সময়টা ১৯৯৮ সাল। দেশীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দ তখন প্রায় নিয়মিতই সন্ধ্যার পরে গানের আড্ডায় মেতে উঠতেন ধানমন্ডির

2026-04-16T00:31:09+00:00
2026-04-16T18:30:14+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
গোলাম মোর্শেদের কথায়
তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৩১ এএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৬:৩০ পিএম
গীতিকার গোলাম মোর্শেদ ও শিল্পী তরুণ মুন্সী। সংগৃহীত ছবি
সময়টা ১৯৯৮ সাল। দেশীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দ তখন প্রায় নিয়মিতই সন্ধ্যার পরে গানের আড্ডায় মেতে উঠতেন ধানমন্ডির অফিসে। অফিসটি ছিল দেশের আরেক প্রথিতযশা গুণী গীতিকার গোলাম মোর্শেদের। সেখানেই কোনো এক সন্ধ্যায় তারই জন্য লেখা গোলাম মোর্শেদের একটি গান সুর করেছিলেন এই কিংবদন্তি। কিন্তু নানা কারণে আর গানটি তার গাওয়া হয়ে হয়ে উঠেনি। ২৮ বছর আগে লেখা ও সুর করা 'যার কাছে মন রেখে' সেই গানটিই এবার মুক্ত হলো জনপ্রিয় শিল্পী তরুণ মুন্সীর কণ্ঠে।  

গানটি নিয়ে গোলাম মোর্শেদ বললেন,'আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। শুধু তাকে ভেবেই অনেক গান আমার লেখা হয়েছে। 'যার কাছে মন রেখে' গানটি দেখার পর লাকী ভাই নিজেই সুর করেছিলেন সেসময়। কিন্তু তার আর গাওয়া হয়ে উঠেনি। তিনি চলে যাবার পর আমিও গানটি এভাবেই রেখে দিয়েছিলাম। তবে গানটি নিয়ে ভাবনা আমার মধ্যে ছিল সবসময়ই। একটা সময় এসে মনে হলো গানটি যদি প্রকাশ করতেই হয় লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তবে তরুণ মুন্সীর চাইতে ভালো কেউ গাইতে পারবে না এটি। আমার সেই বিশ্বাস তরুণ রেখেছে। অসাধারণ গেয়েছে সে গানটি। শ্রোতারাও আশা করি গানটি শোনার পর আমার সাথে একমত হবেন প্রত্যাশা করছি।'

গানটির গায়ক তরুণ মুন্সী বললেন,'এ এক অন্যরকম অনুভূতি। লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি কখনো গাইবো তা স্বপ্নেও ভাবিনি। আমাকে গোলাম মোর্শেদ ভাই যখন গানটির কথা বললেন, আমি এক অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম। ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, যাকে অনুসরণ করেছি মিউজিকের জন্য তারই গান গেয়েছি -এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি বর্তমান সময়কে মাথায় রেখে লাকী ভাইয়ের কম্পোজিশন ঠিক রেখে নিজের মতো করে গেয়েছি গানটি। শ্রোতারা গানটি শুনবেন, তাদের মতামত জানাবেন -সেই অপেক্ষায় রইলাম।'

প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা'র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।

সময়ের আলো/আআ
  বিষয়:   লাকী আখান্দ  গান  শিল্পী  বিনোদন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: